রাষ্ট্র, জাতি, গণমানুষের জন্য এই মুহুর্তে সবচেয়ে প্রয়োজন জাতীয় ঐক্য।
সেদিকে কি খেয়াল করবেন আমাদের রাজনীতিবিদগণ ?
দুঃখজনক হলেও সত্য যে আমাদের রাজনীতি দলগুলো কখনও জাতীয় ঐক্যের ব্যপারে কোন পদক্ষেপ নেয়নি। এর মধ্যে ব্যর্থতা যতটুকু রাজনীতিবিদদের তার চাইতে বেশী দায় জনগণের। রাজনীতিবিদদের কখনও মনে আসেনি যে দেশের উন্নয়নের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ হলো জাতীয় ঐক্য। হয়তো আসতে দেওয়া হয়নি।
প্রথমত ঃ দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে যে চক্রে পড়েছিল আজও তা উত্তরণ করতে পারেনি। আমলা আর কমিশনভুগী রাজনীতিবিদগণ দেশের শাসনভারে সব সময়। দেশের স্বার্থ তাদের কাছে কখনও নজরে পরেনি। বড় বড় কোম্পানীর সেবা দাস হিসেবে কাজ করে সমস্ত রাষ্ট্র।
দ্বিতীয়ত ঃ আমাদের সাধারণের কখনও অবস্থাতাই তৈরী হবেনা রাষ্ট্রের কোন কাজ করার। সেই সুযোগ কখনও আসবেনা এবং তৈরীও হবেনা।
বর্তমান বিশ্ব ব্যবস্থাটাই কোম্পানী স্বার্থ নির্ভর। যার মূলে কোম্পানীর বিশাল মুনাফা, কমিশনভুগীর স্বার্থ নির্ভর সমাজ ব্যবস্থ্য। তাই এই চক্রের মধ্যে আমরাও আছি।
এই থেকে বেড় হবার কি উপায় কি ?
চরম হত্যাযজ্ঞ, নিষ্ঠুর কর্মকান্ডও এই ব্যবস্থা থেকে বেড় হতে সাহায্য করবেনা। এর নজির পৃথিবীর বহুদেশেই আছে সমাধান হয়নি। আমার মনে হয় শুধু মাত্র মানুষের মূলে নিয়ে যেতে পারলেই তা সম্ভব।
যেমন প্রশ্ন করা নিজেকে
আমি কে।
কি আমার কাজ।
আমি কি করছি।
আমি কোথায় যাবো।
কেন আমার জন্ম।
মানুষের মানবিক চেতনা ফিরিয়ে না আনলে কোন কাজই হবেনা।
No comments:
Post a Comment