কোথায় যাচ্ছি, তাঁকি ভাবছি ? মানুষ হিসেবে জন্মাবার জন্য কি মূল্য পরিশোধ করতে হবে ? আদ্যে কি বুঝছি যে, আমার জন্মের জন্য মানুষ হওয়ার জন্য কোথাও মূল্য পরিশোধ করার প্রয়োজন রয়েছে, কিংবা আমি ঋণী। ঋণ আমাকে শোধ করতে হবে যদি আমি মানুষ হই, নয়ত জীবের মত শুধুই পাকস্থলীর দাস হয়ে বেচেঁ থাকার মত একটি কুৎসিৎ জীবন অনিবার্য নিতে হবে।
বাচঁবো না কি জীবন যাপন করবো ? বাচঁতে হলে আগে জানবো কেভাবে বাঁচে জীব, তার থেকে মানুষ কি কি গুণে আলাদা। আর যদি জীবন যাপন করতে হয় তারঁ জন্য করতে হয়না কিছুই, কোন কিছু না ভেবে কোন আশা আকাংখার কাছে না গিয়েও বাচাঁ যায়। সেই যাপনের জন্য কোন প্রকার গুনের প্রয়োজন হয়, জীবের প্রয়োজন তাঁকে নিরাপদ আর খাদ্য আহরণের কৌশল আয়েত্বে আনা।
পরিবার, সমাজ, রাষ্ট্র এই সবের উদ্ভব হয়েছে মানুষকে তাঁর মানুষ হয়ে উঠার অনুসঙ্গ হিসেবে। যার জন্য পরিবার, সমাজ, রাষ্ট্র এর কাছে প্রতিটি মানুষ ঋণী। কেন ঋণী সেটা বুঝবার মত জ্ঞান অর্জন ছাড়া আমাদের আগামী পদক্ষেপ বিফল।
তাই বাঁচি সেই সব ঋণ জানার এবং তা পরিশোধের উপায় নির্ণয় করে।

No comments:
Post a Comment